সালমানের মা হয়ে আক্ষেপ নেই সোনালি কুলকার্নির

Share

তিন দশকেরও বেশি সময় ধরে অভিনয় করছেন সোনালি কুলকার্নি। ২০১৯ সালে ‘ভারত’ সিনেমায় সালমান খানের মায়ের চরিত্রে অভিনয় করেন তিনি, যদিও বাস্তবে সালমানের চেয়ে নয় বছরের ছোট। শুরুতে চরিত্রটি নিয়ে দ্বিধায় থাকলেও পরিচালক আলি আব্বাস জাফর ও কাস্টিং ডিরেক্টর মুকেশ ছাবড়ার বোঝানোর পর চ্যালেঞ্জটি গ্রহণ করেন। সোনালি জানান, ছবিতে তার বেশিরভাগ দৃশ্য ছিল শিশুশিল্পীর সঙ্গে। তাই বয়সের ব্যবধান বড় সমস্যা হয়নি। চরিত্রটির গুরুত্ব ও ভালো পারিশ্রমিক পাওয়ায় সালমানের মা হওয়ার সেই অভিজ্ঞতা নিয়ে তার কোনো আক্ষেপ নেই।