অভিনয়ের পাশাপাশি এবার খাবারের ব্যবসায় নাম লেখাচ্ছেন অভিনেত্রী তানজিন তিশা। রাজধানীর বনানীতে তার রেস্তোরাঁ ‘ও রিয়েল’ আগামী ৬ সেপ্টেম্বর আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করার কথা রয়েছে। এরই মধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে রেস্তোরাঁটির প্রচারণাও শুরু করেছেন তিনি। নতুন উদ্যোগের খাবারের তালিকা বা বিশেষত্ব এখনো প্রকাশ করা হয়নি। ব্যবসার পাশাপাশি অভিনয়েও ব্যস্ত তিশা। নাটকের পর এবার শাকিব খানের সঙ্গে ‘সোলজার’ সিনেমার মাধ্যমে বড়পর্দায় অভিষেক হতে যাচ্ছে তার।