দুজনের চোখে ৬ বছরে কে কতটা বদলালেন

Share

ছয় বছর আগে ভালোবাসা দিবসে প্রথম একসঙ্গে নাটকে অভিনয় করেছিলেন খায়রুল বাসার ও সুনেরাহ্ বিনতে কামাল। তখন দুজনই ছিলেন অভিনয়জগতের নবীন মুখ। সময়ের সঙ্গে দুজনই এখন নাটক, সিনেমা ও ওটিটিতে পরিচিত হয়ে উঠেছেন। ছয় বছর পর আবার একসঙ্গে নাটকের প্রধান চরিত্রে অভিনয় করছেন তারা। সুনেরাহ্ জানান, বাসার খুব একটা বদলাননি, তবে অভিনয়ে তার আত্মবিশ্বাস অনেক বেড়েছে। অন্যদিকে বাসারের চোখেও সুনেরাহ্ আগের মতোই প্রাণবন্ত ও হাসিখুশি। তিনি সুনেরাহ্র অভিনয় ও সহযোগিতারও প্রশংসা করেন। ‘এটা আমাদেরই গল্প’ ধারাবাহিকে তাদের দেবর-ভাবির রসায়ন দর্শকের প্রশংসা পেয়েছে। এবার নতুন নাটকে জুটি হিসেবে তাদের দেখার অপেক্ষায় দর্শক।