ব্যাংকে মাত্র ১৮ রুপি, দিনে এক প্যাকেট বিস্কুট খেয়ে দিন কাটানো—এমন কঠিন সময় পেরিয়েই বলিউডে নিজের জায়গা তৈরি করেছেন রাজকুমার রাও। কোনো ফিল্মি পরিবারের পরিচয় বা তারকাসুলভ চেহারা না থাকলেও অভিনয় প্রতিভা ও কঠোর পরিশ্রমে আজ তিনি হিন্দি সিনেমার অন্যতম পরিচিত অভিনেতা। ‘শহীদ’, ‘নিউটন’, ‘স্ত্রী’, ‘বধাই দো’ ও ‘শ্রীকান্ত’-এর মতো সিনেমায় বৈচিত্র্যময় চরিত্রে অভিনয় করে পেয়েছেন প্রশংসা ও জাতীয় পুরস্কার। তাঁর কাছে এই সাফল্যের সবচেয়ে বড় অর্থ—একজন সাধারণ পরিবারের ছেলে নিজের স্বপ্ন পূরণ করতে পেরেছেন।