‘ক্রাইম পেট্রোল’-এর নতুন সিজনে চুক্তি, কত পারিশ্রমিক পাচ্ছেন অজয়?

Share

বলিউড তারকা অজয় দেবগন এবার ছোট পর্দায় সঞ্চালক হিসেবে অভিষেক করছেন জনপ্রিয় ক্রাইম শো ‘ক্রাইম পেট্রোল’-এর নতুন সিজনে। ৩১ আগস্ট থেকে শুরু হওয়া এই মৌসুমে ১৫টি পর্বের জন্য চুক্তিবদ্ধ হয়েছেন তিনি। ভারতীয় গণমাধ্যমের খবর অনুযায়ী, এ জন্য অজয় পারিশ্রমিক নিচ্ছেন প্রায় ৯০ কোটি টাকা, অর্থাৎ প্রতি পর্বে প্রায় ৬ কোটি। তবে এত বড় অঙ্কের পারিশ্রমিকের পরও টিভির সর্বোচ্চ পারিশ্রমিকপ্রাপ্ত হোস্টের আসন এখনো সালমান খানের দখলে।