সামাজিক যোগাযোগমাধ্যমে রাতারাতি ভাইরাল হওয়া নানা চরিত্র ও আলোচিত ঘটনাকে ঘিরে নির্মিত হয়েছে ৫২ পর্বের ধারাবাহিক নাটক ‘আমরা ভাইরাল’। সাজিন আহমেদ বাবুর গল্প ও পরিচালনায় নাটকটিতে হাস্যরসের পাশাপাশি সমসাময়িক বাস্তবতাও তুলে ধরা হয়েছে। এতে মামুনুর রশীদসহ অভিনয় করেছেন একঝাঁক পরিচিত শিল্পী। নাটকটি বাংলাভিশনে প্রচারের পাশাপাশি ইউটিউব চ্যানেল আর্টফ্রেমেও দেখা যাবে।