আলিয়াঁস ফ্রঁসেজে প্রদর্শনী ‘আনটোল্ড স্টোরি’

Share

ধানমন্ডির আলিয়াঁস ফ্রঁসেজ দ্য ঢাকার লা গ্যালারিতে শুরু হয়েছে নারী শিল্পীদের বিশেষ দলগত প্রদর্শনী ‘আনটোল্ড স্টোরি’। শিল্পী ফারেহা জেবার ভাবনায় আয়োজিত এ প্রদর্শনীতে নারীর অনুভূতি, জীবনসংগ্রাম, স্মৃতি ও ঐতিহ্য উঠে এসেছে চিত্রকলা, কোলাজ, টেক্সটাইল, সেলাইসহ নানা শিল্পমাধ্যমে। ছয় মূল শিল্পীর পাশাপাশি ছয় অতিথি শিল্পীও এতে অংশ নিয়েছেন। প্রদর্শনীটি ৯ সেপ্টেম্বর পর্যন্ত প্রতিদিন বিকেল ৩টা থেকে রাত ৯টা পর্যন্ত চলবে।