শাহরুখ খান ও ঐশ্বরিয়া রাই বচ্চনের জনপ্রিয় অনস্ক্রিন জুটি ‘মহাব্বতে’ ও ‘দেবদাস’-এ দর্শকদের মুগ্ধ করেছিল। তবে ‘দেবদাস’-এর পর আর সেভাবে রোমান্টিক জুটিতে দেখা যায়নি তাদের। ২০১৪ সালের ‘হ্যাপি নিউ ইয়ার’-এ শাহরুখের বিপরীতে অভিনয়ের প্রস্তাব পেলেও তা ফিরিয়ে দেন ঐশ্বরিয়া। বিভিন্ন প্রতিবেদনে দাবি করা হয়, বিয়ের পর অন্য অভিনেতার সঙ্গে ঘনিষ্ঠ বা রোমান্টিক দৃশ্যে অভিনয় করতে স্বস্তিবোধ না করায় তিনি প্রস্তাবটি প্রত্যাখ্যান করেছিলেন।