দেব-শুভশ্রীর পুরোনো রসায়নে যখন মেতেছেন ভক্তরা, তখন নতুন চমক রুক্মিণী মৈত্রকে ঘিরে। অক্ষয় কুমারের পরবর্তী সায়েন্স ফিকশন সিনেমা ‘সামুক’-এ অভিনয়ের প্রস্তাব পেয়েছেন দেবের প্রেমিকা। সব ঠিক থাকলে অক্ষয়ের সঙ্গে পর্দা ভাগ করে নেবেন তিনি। তবে বিষয়টি এখনো আনুষ্ঠানিকভাবে নিশ্চিত হয়নি।