ব্যস্ততা আর শুটিংয়ের ক্লান্তি দূরে সরিয়ে বর্তমানে কক্সবাজারে রয়েছেন ঢালিউড অভিনেত্রী প্রার্থনা ফারদিন দীঘি। সম্প্রতি সমুদ্রসৈকতে তোলা কয়েকটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করে ভক্তদের চমকে দিয়েছেন তিনি। ছবিগুলোতে সাগরের নীল জলরাশির পাশে দেখা গেছে দীঘিকে। ক্যাপশনে তিনি লিখেছেন, ‘আমি এসেছি সাগর পাড়ে ‘গো প্লান’-এর সাথে।’ তার এই পোস্ট এরই মধ্যে ভক্তদের নজর কেড়েছে। জানা গেছে, শুটিংয়ের জন্যই কক্সবাজারে অবস্থান করছেন এই অভিনেত্রী। তবে কোন কাজের শুটিং করছেন, তা এখনই প্রকাশ করতে চাননি দীঘি। এ বিষয়ে তার ভাষ্য, ‘অপেক্ষা করুন, সময় হলে জানতে পারবেন।’ শিশুশিল্পী হিসেবে জনপ্রিয়তার পর নায়িকা হিসেবেও নিজের অবস্থান তৈরি করেছেন দীঘি। নতুন কাজের খবর জানতে এখন ভক্তদের অপেক্ষা করতে হবে সময়ের ওপর।