সামাজিক যোগাযোগমাধ্যম আসার আগে ইন্ডাস্ট্রিতে নারীদের জন্য সময়টা কঠিন ছিল বলে মন্তব্য করেছেন বলিউডের জনপ্রিয় গায়িকা শ্রেয়া ঘোষাল। সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি বলেন, ইন্ডাস্ট্রিতে কাস্টিং কাউচের অস্তিত্ব রয়েছে। তবে দীর্ঘ ক্যারিয়ারে নিজে এমন কোনো অপ্রীতিকর অভিজ্ঞতার মুখোমুখি হননি বলে জানান তিনি।শ্রেয়া আরও বলেন, পারিশ্রমিকের ক্ষেত্রে বৈষম্য শুধু নারী-পুরুষের বিষয় নয়; পুরুষ শিল্পীরাও অনেক সময় এর শিকার হন। ক্যারিয়ারের শুরুতে তিনিও অনেক গান বিনা পারিশ্রমিকে গেয়েছেন বলে জানান এই গায়িকা।