মেয়ে কোয়েলকে সঙ্গে নিয়ে পর্দায় ফিরছেন রঞ্জিত মল্লিক

Share

নতুন সিনেমা ‘স্পর্ধা’ নিয়ে বড় পর্দায় ফিরছেন কলকাতার প্রবীণ অভিনেতা রঞ্জিত মল্লিক। এতে তার সঙ্গে অভিনয় করছেন মেয়ে কোয়েল মল্লিক ও পরমব্রত চট্টোপাধ্যায়। সিনেমাটি পরিচালনা করছেন অন্নপূর্ণা বসু। সম্প্রতি সিনেমাটির শুভ মহরত অনুষ্ঠিত হয়েছে। স্বাধীনচেতা এক নারীর জীবনসংগ্রামকে কেন্দ্র করে নির্মিত হবে ‘স্পর্ধা’। চলতি মাসের শেষ দিকে দৃশ্যধারণ শুরু হওয়ার কথা রয়েছে। সব ঠিক থাকলে আগামী বছরের শুরুতে প্রেক্ষাগৃহে মুক্তি পাবে সিনেমাটি। এর আগে ‘স্বার্থপর’ সিনেমায় বাবা-মেয়ে হিসেবে একসঙ্গে পর্দায় দেখা গিয়েছিল রঞ্জিত ও কোয়েলকে।