পরিবারের সঙ্গে ছুটি কাটানোর ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করেছিলেন অভিনেতা দেব। সেই পোস্টে মন্তব্য করে পুরোনো ‘ইনোসেন্স’ বিতর্ক আবারও উসকে দিলেন অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলী।শুভশ্রীর রসিক মন্তব্যের জবাবে দেবও দেন ইঙ্গিতপূর্ণ উত্তর। তাদের এই খুনসুটি ঘিরে নেটিজেনদের মধ্যে শুরু হয়েছে আলোচনা। একসময় জনপ্রিয় জুটি ও প্রেমের সম্পর্কে থাকা দেব-শুভশ্রী দীর্ঘদিন পর আবারও পর্দায় ফিরছেন। আগামী দুর্গাপূজায় মুক্তি পেতে যাচ্ছে তাদের অভিনীত ‘দেশু ৭’।