যশের ‘টক্সিক’ থেকে বাদ ১৭ মিনিটের দৃশ্য

Share

দক্ষিণী তারকা যশ অভিনীত আলোচিত সিনেমা ‘টক্সিক: আ ফেয়ারি টেল ফর গ্রোন-আপস’-এর ইংরেজি সংস্করণ ভারতে মুক্তি পেয়েছে। তবে নতুন এই সংস্করণে মূল সিনেমার তুলনায় প্রায় ১৭ মিনিটের দৃশ্য বাদ দেওয়া হয়েছে। মূল সংস্করণের দৈর্ঘ্য প্রায় ৩ ঘণ্টা ১৪ মিনিট হলেও ইংরেজি সংস্করণটি ২ ঘণ্টা ৫৭ মিনিটের। ঠিক কোন কোন দৃশ্য বাদ পড়েছে, তা আনুষ্ঠানিকভাবে জানানো হয়নি। তবে যশ ও কিয়ারা আদবাণীর ‘তবাহী’ গানটি নতুন সংস্করণে রাখা হয়নি বলে জানা গেছে। এদিকে ১৭ মিনিটের ফুটেজ বাদ পড়ায় দর্শকদের মধ্যে কৌতূহল তৈরি হয়েছে। বিশেষ করে ‘তবাহী’ গানটি কেন বাদ দেওয়া হলো এবং আর কোন কোন দৃশ্য থাকছে না, তা নিয়েই চলছে আলোচনা।