অন্তঃসত্ত্বা অবস্থায় ধস্তাধস্তি, হাসপাতালে ছুটতে হয়েছিল নায়িকাকে

Share

সত্তরের দশকের জনপ্রিয় অভিনেত্রী মৌসুমী চট্টোপাধ্যায়ের জীবনে শুটিং করতে গিয়ে ঘটেছিল ভয়ংকর এক ঘটনা। ১৯৭৪ সালের ‘রোটি কাপড়া অউর মকান’ সিনেমায় ধস্তাধস্তির একটি দৃশ্যে অভিনয়ের সময় রক্তপাত শুরু হয় তাঁর। সে সময় তিনি ছিলেন অন্তঃসত্ত্বা।আটার গুদামে দৃশ্যটির শুটিং চলাকালে শারীরিক চাপের একপর্যায়ে অসুস্থ হয়ে পড়েন অভিনেত্রী। পরে তাঁকে দ্রুত হাসপাতালে নেওয়া হয়। চিকিৎসকদের তৎপরতায় বড় বিপদ থেকে রক্ষা পান মৌসুমী ও তাঁর গর্ভস্থ সন্তান।মনোজ কুমার পরিচালিত সিনেমাটি মুক্তির পর বক্স অফিসে ব্যাপক সাফল্য পায়। তবে ছবিটির সেই শুটিংয়ের অভিজ্ঞতা মৌসুমী চট্টোপাধ্যায়ের ক্যারিয়ারের অন্যতম ঝুঁকিপূর্ণ ঘটনা হয়ে আছে