মিতা হককে স্মরণে ছায়ানটে বিশেষ আয়োজন

Share

রবীন্দ্রসংগীত শিল্পী মিতা হকের জন্মদিন উপলক্ষে ‘যেখান দিয়ে হেসে গেছে, হাসি তার রেখে গেছে’ শীর্ষক স্মরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। শনিবার (৪ সেপ্টেম্বর) সন্ধ্যায় ছায়ানটে শিল্পীর পরিবার, প্রিয়জন ও শিক্ষার্থীদের আয়োজনে অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে স্মৃতিচারণের মধ্য দিয়ে মিতা হকের রবীন্দ্রসংগীতচর্চা, শিক্ষকতা, সাংগঠনিক ভূমিকা, স্বদেশচেতনা ও মানুষের প্রতি ভালোবাসার কথা উঠে আসে। একসময় তিনি ছায়ানটের রবীন্দ্রসংগীত বিভাগের প্রধান হিসেবেও দায়িত্ব পালন করেন। ১৯৯০ সালে ‘আমার মন মানে না’ অ্যালবামের মাধ্যমে তার রবীন্দ্রসংগীতের যাত্রা শুরু। প্রায় ২০০টি রবীন্দ্রসংগীতে কণ্ঠ দেওয়া মিতা হক ২০১৬ সালে শিল্পকলা পদক ও ২০২০ সালে একুশে পদক পান। ২০২১ সালের ১১ এপ্রিল তিনি মারা যান।