প্যারিসে প্রিয়াঙ্কা-জেনিফারের বন্ধুত্বের মুহূর্ত, ভাইরাল ভিডিও

Share

প্যারিসের জমকালো ফ্যাশন আয়োজনে একসঙ্গে দেখা গেল প্রিয়াঙ্কা চোপড়া ও হলিউড তারকা জেনিফার লরেন্সকে। শুক্রবার (৪ সেপ্টেম্বর) ফন্ডেশন লুই ভিটনে অনুষ্ঠিত এলভিএমএইচ পুরস্কারের আয়োজনে পাশাপাশি বসে হাসি-ঠাট্টা ও কথোপকথনে মেতে উঠতে দেখা যায় দুই তারকাকে। তাঁদের সেই স্বতঃস্ফূর্ত মুহূর্তের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। দুজনেই দিয়োরের ব্র্যান্ড অ্যাম্বাসাডর। অনুষ্ঠানে প্রিয়াঙ্কা কার্ল ল্যাগারফেল্ড পুরস্কার এবং জেনিফার মূল এলভিএমএইচ পুরস্কার তুলে দেন। এবারের মূল পুরস্কার জিতেছেন বেলজিয়ান ডিজাইনার জুলি কেগেলস। এদিকে অভিনয়েও ব্যস্ত প্রিয়াঙ্কা। এস এস রাজামৌলীর ‘বারাণসী’ সিনেমায় মহেশ বাবু ও পৃথ্বীরাজ সুকুমারনের সঙ্গে অভিনয় করছেন তিনি। ছবিটি ২০২৭ সালের এপ্রিলে মুক্তির কথা রয়েছে।