মাদক তৈরি ও পাচারের মামলায় মিসরের জনপ্রিয় টেলিভিশন উপস্থাপিকা সারা খলিফাসহ ১২ জনকে মৃত্যুদণ্ড দিয়েছেন কায়রোর একটি আদালত। তাঁদের বিরুদ্ধে সংগঠিত অপরাধী চক্র গঠন করে মাদক তৈরির উপকরণ আমদানি, কৃত্রিম মাদক উৎপাদন ও পাচারের অভিযোগ রয়েছে।
তদন্তে ৭৫০ কেজির বেশি মাদক ও কাঁচামাল জব্দের পাশাপাশি দুটি মাদক তৈরির স্থান এবং অবৈধ অস্ত্র-গোলাবারুদ উদ্ধারের কথা জানানো হয়েছে। একই মামলায় আরও ৯ জনকে যাবজ্জীবন কারাদণ্ড এবং ৭ জনকে খালাস দেওয়া হয়েছে। সারা খলিফা ‘মিশন ইমপসিবল’ অনুষ্ঠান উপস্থাপনার পাশাপাশি ব্যবসার সঙ্গেও যুক্ত। মৃত্যুদণ্ডের এই রায়ের বিরুদ্ধে আপিলের সুযোগ রয়েছে।