প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, দেব ও জিৎ—টলিউডের তিন জনপ্রিয় তারকাকে এবার দেখা গেল একই ফ্রেমে। উত্তম কুমারের জন্মশতবর্ষ উপলক্ষে আয়োজিত তিন দিনব্যাপী উৎসবের শেষ দিনে এক মঞ্চে হাজির হন তারা।রোববারের এই আয়োজনে তিন তারকাকে একসঙ্গে নাচতে ও ছবি তুলতে দেখা যায়। এর মধ্য দিয়ে তাদের ঘিরে থাকা নানা গুঞ্জন ও কথিত দূরত্বও যেন মুহূর্তের জন্য আড়ালে চলে যায়। উল্লেখ্য, প্রসেনজিৎ ও দেবকে একসঙ্গে পর্দায় দেখা গেলেও জিৎকে নিয়ে এমন মেলবন্ধন আগে দেখা যায়নি। সম্প্রতি জিতের সিনেমার প্রিমিয়ারে দেব জানিয়েছিলেন, প্রসেনজিৎ তাদের দুজনকে নিয়ে বিশেষ কিছু পরিকল্পনা করছেন। দুর্গাপূজার পর সেই চমক সামনে আসতে পারে বলেও ইঙ্গিত দিয়েছিলেন তিনি।