প্রথমবার ওয়েব সিরিজে পরিণীতা চোপড়া

Share

পরিণীতি চোপড়ার প্রথম ওয়েব সিরিজে অভিনয়ের বিষয়টিই খবরের কেন্দ্রবিন্দু। এতদিন ওয়েব ফিল্মে দেখা গেলেও এবারই প্রথম কোনো ওয়েব সিরিজে গুরুত্বপূর্ণ চরিত্রে হাজির হচ্ছেন তিনি। ‘শাক: ট্রাস্ট নো ওয়ান’ নামের এই ক্রাইম থ্রিলারে তাকে দেখা যাবে এমন এক মায়ের ভূমিকায়, যে নয় বছর আগে হারিয়ে যাওয়া সন্তানকে খুঁজে চলেছেন। গল্পে মাতৃত্বের আবেগের পাশাপাশি রয়েছে রহস্য, অনিশ্চয়তা ও সম্পর্কের প্রতি বিশ্বাস হারানোর টানটান পরিস্থিতি।

সিরিজটি ২৪ সেপ্টেম্বর নেটফ্লিক্সে মুক্তি পাওয়ার কথা। পরিণীতির সঙ্গে এতে আরও অভিনয় করেছেন সোনি রাজদান, অনূপ সোনি, জেনিফার উইঙ্গেট, তাহির রাজ ভাসিন, সুমিত ব্যাসসহ অনেকে। পরিচালনায় রয়েছেন রেন্সিল ডি’সিলভা।