শো চালানো অসম্ভব—কেন এমন আকুতি অমিতাভ বচ্চনের?

Share

‘কৌন বনেগা ক্রোড়পতি’র ১৮তম সিজন সঞ্চালনা করতে গিয়ে প্রতিযোগীদের জীবনসংগ্রামের গল্পে আবেগাপ্লুত হয়ে পড়ছেন অমিতাভ বচ্চন। নিজের ব্লগে তিনি জানিয়েছেন, অনেক প্রতিযোগীর হৃদয়বিদারক অভিজ্ঞতা শুনে চোখের জল ধরে রাখা কঠিন হয়ে পড়ে। কখনো কখনো এমনও মনে হয়, আবেগ সামলে অনুষ্ঠান চালিয়ে যাওয়া অসম্ভব। এবারের কেবিসির মূল বার্তা ‘সোচনা পাডেগা’—অর্থাৎ ভেবেচিন্তে সিদ্ধান্ত নেওয়া। বিগ বি-র মতে, জীবনে সাফল্যের জন্য তাড়াহুড়ো না করে থেমে ভাবার অভ্যাস জরুরি।