দীর্ঘ ১৮ বছর পর আবারও সিনেমা পরিচালনায় ফিরছেন ঢাকাই সিনেমার জনপ্রিয় অভিনেতা রুবেল। তার নতুন সিনেমার নাম ‘ছায়া : দ্য শ্যাডো’। এতে নায়ক হিসেবে থাকছেন জয় চৌধুরী। ভাইরাসকেন্দ্রিক গল্পের সিনেমাটিতে জয়কে দেখা যাবে ‘সুপার হিউম্যান’ চরিত্রে।অক্টোবরের তৃতীয় সপ্তাহে সিনেমাটির শুটিং শুরু হওয়ার কথা রয়েছে। বাংলাদেশ ও কলকাতা থেকে দুজন নায়িকা নেওয়ার পরিকল্পনা থাকলেও তাদের নাম এখনো চূড়ান্ত হয়নি। সব প্রস্তুতি শেষ করে আনুষ্ঠানিকভাবে সিনেমাটির ঘোষণা দেওয়া হবে।