ওয়েব সিরিজে অভিষেক হতে যাচ্ছে বলিউড অভিনেত্রী পরিণীতি চোপড়ার। ‘শাক: ট্রাস্ট নো ওয়ান’ নামের ক্রাইম থ্রিলার সিরিজে তাকে দেখা যাবে এক মায়ের চরিত্রে, যে নয় বছর আগে সন্তান হারানোর পরও তার খোঁজে লড়াই চালিয়ে যায়। রেন্সিল ডি সিলভা পরিচালিত সিরিজটিতে মাতৃত্বের আবেগের পাশাপাশি সম্পর্কের আড়ালে থাকা রহস্য, অবিশ্বাস ও টানটান উত্তেজনার গল্প তুলে ধরা হয়েছে। পরিণীতির সঙ্গে এতে অভিনয় করেছেন সোনি রাজদান, অনুপ সোনি, জেনিফার উইঙ্গেট, তাহির রাজ ভাসিন, সুমিত ব্যাসসহ অনেকে। আগামী ২৪ সেপ্টেম্বর নেটফ্লিক্সে মুক্তি পাবে সিরিজটি।