একসঙ্গে তিন সিনেমায় ববি

Share

পর্দায় উপস্থিতি কিছুটা কমলেও নতুন সিনেমা নিয়ে ব্যস্ত সময় পার করছেন চিত্রনায়িকা ইয়ামিন হক ববি। মুক্তির অপেক্ষায় থাকা ‘বেঈমান’-এর পাশাপাশি ‘বউ’ ও ‘ইব্রাহীম’—এই তিন সিনেমায় দেখা যাবে তাকে। মিনহাজ কিবরিয়া পরিচালিত ‘বেঈমান’-এর শুটিং লন্ডনে শেষ হয়েছে। এতে ববির সহশিল্পী আমান রেজা ও আজাদ খান। অন্যদিকে এ কে নিলয়ের ‘বউ’ সিনেমায় তার নায়ক ডি এ তায়েব এবং অনিক বিশ্বাসের ‘ইব্রাহীম’-এ সহশিল্পী নিরব হোসেন। ববি জানিয়েছেন, তিন সিনেমার গল্প ও চরিত্রই একে অপরের থেকে আলাদা। ভিন্ন ভিন্ন চরিত্রে নিজেকে তুলে ধরার চেষ্টা করেছেন তিনি। দীর্ঘ ক্যারিয়ারে ‘দেহরক্ষী’, ‘রাজত্ব’, ‘বিজলী’, ‘বেপরোয়া’সহ বেশ কিছু সিনেমায় অভিনয় করেছেন এই অভিনেত্রী। অভিনয়ের পাশাপাশি প্রযোজনাতেও সক্রিয় রয়েছেন তিনি।