ক্যারিয়ারের নতুন মোড়ে শানায়া

Share

বলিউডের নতুন প্রজন্মের অভিনেত্রী শানায়া কাপুরকে এবার দেখা যেতে পারে জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি ‘স্টুডেন্ট অব দ্য ইয়ার’-এর ওয়েব সিরিজ সংস্করণে। করণ জোহরের প্রযোজনায় নির্মিতব্য সিরিজটি পরিচালনা করবেন রিমা মায়া। এতে শানায়াকে দ্বৈত চরিত্রে দেখা যেতে পারে। ‘ক্লাস’ ও ‘ইউফোরিয়া’র আবহে তৈরি হতে যাওয়া গল্পে ধনকুবের তরুণ-তরুণীদের দ্বন্দ্ব, জটিল বন্ধুত্ব ও মনস্তাত্ত্বিক টানাপোড়েন উঠে আসবে। সিরিজটি জিও-হটস্টারে মুক্তির কথা রয়েছে। অনানুষ্ঠানিকভাবে ‘স্টুডেন্ট অব দ্য ইয়ার ৩: আফটার দ্য ডার্ক’ নামটি আলোচনায় থাকলেও শিগগিরই আনুষ্ঠানিক ঘোষণা আসতে পারে।গত বছর ‘আঁখো কি গুস্তাখিয়াঁ’ দিয়ে বড়পর্দায় অভিষেক হয় শানায়ার। ছবিটি মিশ্র প্রতিক্রিয়া পেলেও পরবর্তী সিনেমা ‘তু ইয়া ম্যাঁয়’-এ অভিনয়ের জন্য প্রশংসা পান তিনি। এবার ওয়েব সিরিজে নতুন চরিত্রে কাজের মধ্য দিয়ে ক্যারিয়ারে আরও এক ধাপ এগিয়ে যেতে চলেছেন এই অভিনেত্রী।