প্রথম সন্তানের মা হয়েছেন মার্কিন পপ তারকা লেডি গাগা। সম্প্রতি বাগদত্তা মাইকেল পোলানস্কি ও নবজাতক সন্তানকে নিয়ে উত্তর ক্যালিফোর্নিয়ায় প্রথমবার জনসমক্ষে দেখা গেছে তাকে। দীর্ঘদিন ধরেই মাতৃত্বকে জীবনের অন্যতম প্রধান লক্ষ্য হিসেবে উল্লেখ করে আসছিলেন গাগা। ২০২৫ সালে একাধিক সাক্ষাৎকারে পরিবার গড়ার ইচ্ছার কথা জানিয়েছিলেন তিনি। গত এপ্রিলে নয় মাসের ‘মেহেম বল ট্যুর’ শেষ করার পরও কিছুটা আড়ালে ছিলেন এই পপ তারকা। মাইকেল পোলানস্কির সঙ্গে গাগার সম্পর্কের শুরু ২০২০ সালের দিকে। ২০২৪ সালের প্যারিস অলিম্পিক চলাকালে তাকে নিজের বাগদত্তা হিসেবে পরিচয় করিয়ে দেন গাগা। পোলানস্কিকে নিজের সেরা বন্ধু ও জীবনসঙ্গী হিসেবেও বর্ণনা করেছেন তিনি।