এবার ব্যাচেলর ফ্ল্যাটে আ খ ম হাসান

Share

কাজল আরেফিন অমি পরিচালিত ‘ব্যাচেলর পয়েন্ট সিজন ৫’-এ নতুন চমক হিসেবে যুক্ত হয়েছেন অভিনেতা আ খ ম হাসান। সিরিজটির ১২০ নম্বর পর্বে তাকে দেখা যাবে ‘ইংলিশ লেবু’ চরিত্রে। ১৭ সেপ্টেম্বর ওটিটি প্ল্যাটফর্ম বঙ্গ-তে প্রকাশিত পর্বটির পোস্টারে আ খ ম হাসানের নতুন লুক নজর কেড়েছে। পর্বের গল্পে একদল গ্যাংস্টার তাদের লোকজন নিয়ে কাবিলার খোঁজে ব্যাচেলর ফ্ল্যাটে হাজির হয়। নতুন চরিত্র হিসেবে আ খ ম হাসানের উপস্থিতি গল্পে কী চমক আনে, সেটিই এখন দেখার বিষয়।