নিতেশ তিওয়ারির মহাকাব্যিক সিনেমা ‘রামায়ণ’-এর নতুন গান ‘জয় জয় রাম’ নিয়ে দর্শকদের মধ্যে ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে। গানটি নিখুঁতভাবে গাওয়ার জন্য অরিজিৎ সিং প্রায় ২০০ বার টেক দিয়েছেন বলে ভারতীয় সংবাদমাধ্যম ‘পিঙ্কভিলা’র প্রতিবেদনে দাবি করা হয়েছে।সূত্রের বরাতে জানা যায়, রেকর্ডিংয়ের সময় ভক্তির আবেগে ডুবে গিয়ে প্রতিটি টেকে নতুনভাবে অনুভূতি ফুটিয়ে তুলছিলেন অরিজিৎ। গানটিতে তার সঙ্গে কণ্ঠ দিয়েছেন শ্রেয়া ঘোষাল। সুর করেছেন এ আর রহমান এবং কথা লিখেছেন কুমার বিশ্বাস। প্রায় ৪ হাজার কোটি রুপি বাজেটের ‘রামায়ণ’-এ রাম ও সীতার চরিত্রে অভিনয় করছেন রণবীর কাপুর ও সাই পল্লবী। দুই পর্বে মুক্তি পেতে যাওয়া সিনেমাটির প্রথম পর্ব আসবে ৬ নভেম্বর ২০২৬, আর দ্বিতীয় পর্ব মুক্তি পাবে ২০২৭ সালের দীপাবলিতে।