‘বিগ বস বাংলা’র তৃতীয় মৌসুমে সঞ্চালকের দায়িত্ব নিয়েছেন সাবেক ভারতীয় ক্রিকেটার সৌরভ গাঙ্গুলি। তবে দীর্ঘদিনের ‘বিগ বস’ সঞ্চালক সালমান খানের স্টাইল অনুসরণ করছেন না তিনি। সৌরভ জানান, সালমান ও তিনি ভিন্ন ব্যক্তিত্বের মানুষ। তাই তিনি নিজের ধরনেই অনুষ্ঠানটি পরিচালনা করবেন। জীবনে মাত্র একবার কলকাতার একটি অনুষ্ঠানে সালমানের সঙ্গে তার দেখা হয়েছিল বলেও জানান সৌরভ। প্রায় ১০ বছর ‘দাদাগিরি আনলিমিটেড’ সঞ্চালনার অভিজ্ঞতা থাকা সৌরভ নতুন অনুষ্ঠানটিকে নিজেকে ভিন্নভাবে উপস্থাপনের সুযোগ হিসেবে দেখছেন। ‘বিগ বস বাংলা’র সাপ্তাহিক বিশেষ পর্বের নাম রাখা হয়েছে ‘দাদার দরবার’।