সন্তান জন্মের পর ‘বাউন্স ব্যাক’, কেন তারকাদের শরীর নিয়ে এতো চাপ?

Share

সন্তান জন্মের পর তারকাদের দ্রুত আগের শারীরিক গড়নে ফিরে আসা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রায়ই আলোচনা হয়। তবে বিশেষজ্ঞদের মতে, ‘বাউন্স ব্যাক’-এর এই প্রত্যাশা বাস্তবসম্মত নয়। গর্ভাবস্থা ও প্রসবের পর শরীরের স্বাভাবিক অবস্থায় ফিরতে অনেক সময় ছয় মাস বা তারও বেশি সময় লাগতে পারে। প্রথম ছয় সপ্তাহকে মূলত পুনরুদ্ধারের সময় হিসেবে দেখা হয়। হরমোনের পরিবর্তন, স্তন্যপান, ঘুমের ঘাটতি, মানসিক চাপ ও শারীরিক কার্যকলাপ কমে যাওয়াও ওজন কমানোর প্রক্রিয়াকে প্রভাবিত করে। তাই নির্দিষ্ট সময়ের মধ্যে আগের চেহারায় ফেরার চাপ না দিয়ে মায়ের শারীরিক ও মানসিক সুস্থতাকে গুরুত্ব দেওয়ার পরামর্শ বিশেষজ্ঞের।