‘লাভ অ্যান্ড ওয়ার’-এ অন্য রূপে নজর কাড়লেন আলিয়া

Share

সঞ্জয় লীলা বানসালির বহুল প্রতীক্ষিত সিনেমা ‘লাভ অ্যান্ড ওয়ার’-এর প্রথম লুক প্রকাশ পেয়েছে। এতে আলিয়া ভাটকে দেখা গেছে ম্যাজেন্টা-লাল পোশাকে, মাথায় আকর্ষণীয় হেডপিস ও ক্যাবারে-ধাঁচের সাজে। পোস্টারটি সম্ভবত সিনেমার কোনো নাচের দৃশ্যের ইঙ্গিত দিচ্ছে, তবে তার চরিত্র সম্পর্কে বিস্তারিত জানা যায়নি। ছবিতে প্রথমবার বানসালির পরিচালনায় একসঙ্গে অভিনয় করছেন আলিয়া ভাট, রণবীর কাপুর ও ভিকি কৌশল। প্রায় দুই দশক পর বানসালির সঙ্গে আবার কাজ করছেন রণবীর; আর গাঙ্গুবাই কাঠিয়াওয়াড়ির পর পরিচালকের সঙ্গে ফিরছেন আলিয়া। প্রযোজনা প্রতিষ্ঠানের তথ্য অনুযায়ী, ‘লাভ অ্যান্ড ওয়ার’ মুক্তি পাবে ২১ জানুয়ারি ২০২৭। হিন্দির পাশাপাশি তামিল ও তেলুগু ভাষাতেও মুক্তি পাবে সিনেমাটি।