ইন্ডিয়ান আইডল জিতে অরিজিতের চেয়েও জনপ্রিয় ছিলেন তিনি, আজ কোথায়?

Share

২০০৫ সালে প্রথম ইন্ডিয়ান আইডল জিতে রাতারাতি তারকা হয়েছিলেন অভিজিৎ সাওয়ান্ত। সে সময় তার জনপ্রিয়তা অরিজিৎ সিংয়ের চেয়েও বেশি ছিল। অন্যদিকে ‘ফেম গুরুকুলে’ ষষ্ঠ হওয়া অরিজিৎ প্রায় এক দশক স্টুডিওতে মিউজিক প্রডিউসার ও প্রোগ্রামার হিসেবে কাজ করেন। পরে ‘আশিকি ২’-এর ‘তুম হি হো’ গান দিয়ে অরিজিতের ক্যারিয়ারে আসে বড় পরিবর্তন। অভিজিতের মতে, সময়, কঠোর পরিশ্রম ও ভাগ্যের সমন্বয়েই অরিজিৎ আজকের অবস্থানে পৌঁছেছেন। তিনি বলেন, প্রত্যেক শিল্পীর পথ আলাদা—শুধু সাফল্য দিয়ে কারও পুরো যাত্রাকে বিচার করা উচিত নয়।