বিগ বস প্রতিযোগীর বিরুদ্ধে ‘ব্যাড টাচ’-এর অভিযোগ সোনামণির

Share

বিগ বস বাংলা-র ঘরে রাজবীরকে ঘিরে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে। প্রতিযোগী সোনামণি অভিযোগ করেন, রাজবীর তাকে ‘ব্যাড টাচ’ করেছেন। তবে রাজবীর অভিযোগটি অস্বীকার করে দাবি করেন, সোনামণি আবারও ‘ভিক্টিম কার্ড’ খেলছেন এবং নারী হওয়ার সুবিধা নিচ্ছেন। রাজবীরের মন্তব্যের পর পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে। দীপেন্দুকে তার দিকে এগিয়ে যেতে দেখা যায়, অন্যদিকে নন্দিনী রাজবীরের সমর্থনে কথা বলেন। ফলে ঘটনাকে কেন্দ্র করে বিগ বসের ঘরে কার্যত দুই পক্ষের মধ্যে তীব্র উত্তেজনা তৈরি হয়।