নিজ বাড়িতে স্পা সেন্টার খুলতে গিয়ে বিপাকে অজয় দেবগন

Share

বলিউড অভিনেতা অজয় দেবগন নতুন করে আইনি জটিলতায় পড়েছেন। মুম্বাইয়ের জুহুতে নিজের আবাসিক বাংলোয় অনুমতি ছাড়া সেলুন ও স্পা সেন্টার চালুর অভিযোগে স্থানীয় পৌর সংস্থা কাজ বন্ধের নোটিশ দিয়েছে। স্থানীয় কো-অপারেটিভ হাউজিং সোসাইটির অভিযোগ, আবাসিক ভবনটিকে বাণিজ্যিক কাজে ব্যবহারের প্রয়োজনীয় অনুমতি ছিল না। পৌর কর্মকর্তারা নথিপত্র চাইলে দেবগনের প্রতিনিধিরা তা দেখাতে পারেননি বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। এরপরই কাজ বন্ধের নির্দেশ দেওয়া হয়। এদিকে এলাকায় অতিরিক্ত মানুষের আনাগোনা, গাড়ি পার্কিং, নিরাপত্তা ও শব্দদূষণ নিয়ে বাসিন্দারা উদ্বেগ জানিয়েছেন। দেবগন পরিবারের পক্ষ থেকে প্রয়োজনীয় কাগজপত্র জমা দিতে এক মাস সময় চাওয়া হয়েছে। তবে পরিবারের ঘনিষ্ঠ সূত্রের দাবি, প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া মেনেই কার্যক্রম শুরু হয়েছিল।