দক্ষিণ ভারতীয় অভিনেত্রী শ্রীলীলা অভিনয়ের পাশাপাশি সোশ্যাল মিডিয়াতেও দারুণ জনপ্রিয়তা পাচ্ছেন। সম্প্রতি ইনস্টাগ্রামে প্রকাশিত তার একটি ভিডিওতে ১ কোটি ১১ লাখ লাইক পড়েছে। ভিডিওটি এখন পর্যন্ত প্রায় ২৫ কোটি ৮১ লাখ বার দেখা হয়েছে এবং এতে মন্তব্য এসেছে প্রায় ৩৬ হাজার ৩০০টি। ফ্যাশন, ব্যক্তিজীবন ও কাজের বিভিন্ন মুহূর্ত নিয়মিত পোস্ট করলেও এই ভিডিওটিতে তুলনামূলকভাবে বেশি সাড়া মিলেছে। এদিকে ক্যারিয়ারেও ব্যস্ত সময় পার করছেন শ্রীলীলা। দক্ষিণ ভারতীয় সিনেমার পাশাপাশি বলিউডে অভিষেক হতে যাচ্ছে তার। অনুরাগ বসুর সিনেমায় কার্তিক আরিয়ান-এর বিপরীতে এবং ধানুশের সঙ্গে ‘ওম: চ্যাপটার ওয়ান’-এ দেখা যাবে তাকে।