‘লাল শাড়ি পড়িয়া কন্যা’খ্যাত শিল্পী সোহাগের জন্মদিন আজ

Share

‘লাল শাড়ি পরিয়া কন্যা’ গান দিয়ে পরিচিতি পাওয়া কণ্ঠশিল্পী শরিফুজ্জামান সোহাগের জন্মদিন আজ। ‘কন্যা’, ‘কাইন্দোনা’, ‘কন্যা মন দিলানা’, ‘ও পরান বন্ধুয়া’সহ বেশ কিছু গান জনপ্রিয়তা পেয়েছে তাঁর। প্রথম অ্যালবাম ‘ফাটাফাটি প্রেম’ দিয়ে সংগীতজগতে যাত্রা শুরু করা সোহাগ বর্তমানে গান, সুর ও সংগীতায়োজনের পাশাপাশি স্টেজ শো নিয়েও ব্যস্ত। সর্বশেষ ২৩ সেপ্টেম্বর প্রকাশ হয়েছে তাঁর নতুন গান ‘সোহাগী’।