২০১৯ সালের আলোচিত ‘আদাই’-এর মতো চরিত্রে আর অভিনয় করতে চান না অমলা পাল। অভিনেত্রীর ভাষ্য, বয়স ও অভিজ্ঞতার সঙ্গে তিনি এখন ক্যারিয়ার ও ইমেজ নিয়ে আরও সচেতন। ‘আদাই’-এর মতো চরিত্রে কাজের আগে নির্মাতা ও দলের ওপর আস্থা তৈরি করতে প্রায় দুই মাস সময় নিয়েছিলেন বলেও জানান তিনি। তাঁর মতে, অভিজ্ঞতা মানুষকে আরও পরিণত করে এবং নতুন সিদ্ধান্ত নিতে শেখায়।