‘পা’ মুক্তির প্রায় ১৭ বছর পর আবারও একসঙ্গে কাজ করতে যাচ্ছেন অভিনেত্রী বিদ্যা বালন ও পরিচালক আর বাল্কি। এবার একটি তামিল সিনেমায় দেখা যাবে তাদের নতুন জুটি। সম্প্রতি ইনস্টাগ্রামে চিত্রনাট্য হাতে একটি ছবি পোস্ট করে নতুন সিনেমার ঘোষণা দেন বিদ্যা। তবে সিনেমাটির নাম ও গল্প সম্পর্কে এখনো বিস্তারিত জানানো হয়নি। ২০০৯ সালের ‘পা’ সিনেমায় বিদ্যার অভিনয় প্রশংসিত হয়েছিল। দীর্ঘ বিরতির পর তাদের পুনর্মিলন নিয়ে ইতোমধ্যে দর্শকদের মধ্যে আগ্রহ তৈরি হয়েছে।