বলিউড অভিনেত্রী নুসরত বারুচা শুটিং করতে গিয়ে দুর্ঘটনার শিকার হয়ে ইন্দোনেশিয়ার বালির একটি হাসপাতালে ভর্তি হয়েছেন। জানা গেছে, নতুন একটি প্রজেক্টের শুটিং চলাকালে হঠাৎ গুরুতর চোট পান অভিনেত্রী। চিকিৎসকদের পরামর্শে আপাতত কয়েক দিন তাকে পর্যবেক্ষণে রাখা হয়েছে। তবে কী ধরনের ও কতটা গুরুতর আঘাত পেয়েছেন, সে বিষয়ে বিস্তারিত জানা যায়নি। গুঞ্জন রয়েছে, টাইগার শ্রফের বিপরীতে একটি নতুন সিনেমার শুটিংয়ের জন্য বালিতে অবস্থান করছিলেন নুসরত। এর আগেও ‘আকেলি’, ‘ছোরি ২’ ও ‘লভ রঞ্জন’-এর শুটিংয়ে আহত বা অসুস্থ হয়ে চিকিৎসা নিতে হয়েছিল তাকে।