আজ (২ অক্টোবর) প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে বহুল প্রতীক্ষিত বলিউড সিনেমা ‘দৃশ্যম ৩’। মুক্তির আগে বিভিন্ন ভারতীয় গণমাধ্যমে প্রকাশ পেয়েছে সিনেমাটির তারকাদের পারিশ্রমিকের অঙ্ক। প্রতিবেদন অনুযায়ী, ‘বিজয় সালগাওকর’ চরিত্রে অজয় দেবগন পেয়েছেন প্রায় ১৮ থেকে ২২ কোটি রুপি। তাবুর পারিশ্রমিক ২ কোটি ৫০ লাখ থেকে সাড়ে ৩ কোটি, শ্রিয়া শরণের প্রায় ১ কোটি এবং ঈশিতা দত্তের ৫০ থেকে ৮০ লাখ রুপি বলে জানা গেছে। এ ছাড়া রজত কাপুরের পারিশ্রমিক ৪০ থেকে ৭০ লাখ রুপি বলে বিভিন্ন প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। জয়দীপ আহলাওয়াতের পারিশ্রমিকের নির্ভরযোগ্য তথ্য অবশ্য পাওয়া যায়নি। তবে এসব পারিশ্রমিকের তথ্য নির্মাতা বা সংশ্লিষ্ট শিল্পীদের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করা হয়নি। তাই অঙ্কগুলোকে গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনভিত্তিক হিসাব হিসেবেই দেখা হচ্ছে।