ঢাকাই সিনেমার শীর্ষ অভিনেতা শাকিব খানকে নিয়ে ‘মহব্বত’ নামে নতুন সিনেমা নির্মাণ করছেন ‘প্রিয়তমা’ ও ‘রাজকুমার’খ্যাত পরিচালক হিমেল আশরাফ। বৃহস্পতিবার সিনেমাটির নাম ও প্রথম পোস্টার প্রকাশ করা হয়েছে। পোস্টারে শাকিবকে কালো পোশাকে হাতে আগ্নেয়াস্ত্র নিয়ে দেখা গেছে। সঙ্গে থাকা নারী চরিত্রের পরিচয় ও শাকিবের বিপরীতে কে অভিনয় করছেন, তা এখনো জানানো হয়নি। পোস্টারে প্রেমের পাশাপাশি অ্যাকশন ও রহস্যের আবহ ফুটে উঠেছে। আরশাদ আদনান প্রযোজিত সিনেমাটি আগামী বছরের ঈদুল আজহায় প্রেক্ষাগৃহে মুক্তি পাবে। ‘মহব্বত’ দিয়ে দুই বছরের বেশি সময় পর আবারও একসঙ্গে কাজ করছেন শাকিব, হিমেল আশরাফ ও আরশাদ আদনান।