নিউইয়র্কে ‘ভেরিটি’ সিনেমার প্রিমিয়ারে ফটোগ্রাফারদের নির্দেশ দেওয়ার ভিডিও ভাইরাল হওয়ার পর ক্ষমা চেয়েছেন হলিউড অভিনেত্রী অ্যান হ্যাথাওয়ে। ঘটনাটি দেখে নিজেই বিব্রত হয়েছেন বলে জানান তিনি। গত ২৯ সেপ্টেম্বর প্রিমিয়ারে ডাকোটা জনসন ও ইসমায়েল ক্রুজ কর্দোভার মাঝখানে দাঁড়িয়ে ফটোগ্রাফারদের ছবি তোলার দিকনির্দেশনা দেন অ্যান। তাঁর দাবি, ফটোগ্রাফাররা বিরক্ত হয়ে পড়ছিলেন বলেই পরিস্থিতি সামলাতে তিনি এমন উদ্যোগ নিয়েছিলেন। মায়ের মতো দায়িত্বশীল হয়ে ওঠার বিষয়টি পরে তাঁর কাছে বিব্রতকর মনে হয়েছে। সামাজিক মাধ্যমে অনেকে তাঁকে ‘রেড কার্পেট ট্রাফিক পুলিশ’ বলেও ঠাট্টা করেন। জিমি ফ্যালনের অনুষ্ঠানে নিজের গর্ভাবস্থার অভিজ্ঞতা নিয়েও কথা বলেন অভিনেত্রী।