তারকা হওয়ার স্বপ্নে নিজের নামই ছেঁটে ফেলেন ইধিকা পাল

Share

টালিউড ও ঢালিউডে একের পর এক সিনেমায় কাজ করে পরিচিতি পেয়েছেন ইধিকা পাল। শাকিব খানের ‘প্রিয়তমা’র পর এবার দেবের নায়িকা হিসেবেও দেখা যাচ্ছে তাকে। তবে অভিনয়জীবনের শুরুতে তার নাম ছিল টুম্পা পাল। হিন্দুস্তান টাইমসের প্রতিবেদন অনুযায়ী, ‘আরব্য রজনী’, ‘কপালকুণ্ডলা’ ও ‘রিমলি’ ধারাবাহিকে টুম্পা পাল নামেই অভিনয় করেছেন তিনি। পরে বড় পর্দায় নিজের আলাদা পরিচিতি তৈরির ভাবনা থেকেই নাম পরিবর্তন করে ‘ইধিকা’ রাখেন অভিনেত্রী। বর্তমানে শাকিব খান ও দেবের মতো তারকার সঙ্গে কাজ করছেন ইধিকা। সৃজিত মুখোপাধ্যায়ের ‘কুইন ভিক্টোরিয়া ও গোয়েন্দা কানাইচরণ’ সিনেমায়ও তাকে দেখা যাবে। এছাড়া জিতের বিপরীতে নতুন একটি সিনেমায় অভিনয়ের আলোচনা চলছে বলে জানা গেছে, যদিও আনুষ্ঠানিক ঘোষণা আসেনি।