শিক্ষক দিবসে স্বপ্নদলের ‘হেলেন কেলার’

Share

বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে শিক্ষকদের প্রতি শ্রদ্ধা জানাতে ‘হেলেন কেলার’ নাটকের বিশেষ মঞ্চায়ন করবে নাট্যসংগঠন স্বপ্নদল। আগামী ৫ অক্টোবর সন্ধ্যা ৭টায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির স্টুডিও থিয়েটারে নাটকটির ৬৬তম মঞ্চায়ন হবে। হেলেন কেলারের জীবন, সংগ্রাম, স্বপ্ন ও দর্শন অবলম্বনে নাটকটি রচনা করেছেন অপূর্ব কুমার কুণ্ডু এবং নির্দেশনা দিয়েছেন জাহিদ রিপন। একক অভিনয়ে রয়েছেন জুয়েনা শবনম। দৃষ্টি, বাক ও শ্রবণপ্রতিবন্ধকতা জয় করে হেলেন কেলারের ঘুরে দাঁড়ানোর গল্পের পাশাপাশি নাটকটিতে তাঁর শিক্ষয়িত্রী অ্যান স্যুলিভানের প্রতি কৃতজ্ঞতা, মানবতাবাদ, নারীজাগরণ এবং যুদ্ধ ও সহিংসতার বিরোধিতার বিষয় উঠে এসেছে। পাশাপাশি রবীন্দ্রনাথ ঠাকুরের দর্শনের প্রভাবও তুলে ধরা হয়েছে।