উপন্যাসের গল্পের চরিত্রে মৌ

Share

রাবেয়া খাতুনের উপন্যাস অবলম্বনে নির্মিত হয়েছে বিশেষ নাটক ‘শঙ্খ সকাল প্রকৃতি’। চিত্রনাট্য ও পরিচালনা করেছেন অরুণ চৌধুরী। চ্যানেল আইয়ের ২৮ বছরে পদার্পণ উপলক্ষে নির্মিত নাটকটির কেন্দ্রীয় চরিত্র প্রকৃতিতে অভিনয় করেছেন সাদিয়া ইসলাম মৌ। সম্প্রতি উত্তরার বিভিন্ন লোকেশনে শুটিং শেষ হয়েছে। নাটকটিতে শঙ্খ ও সকাল চরিত্রে অভিনয় করেছেন আহসান হাবিব নাসিম ও গোলাম কিবরিয়া তানভীর। বিশেষ চরিত্রে রয়েছেন ফারজানা চুমকি। গল্পে নৈতিক মূল্যবোধ ও পারিবারিক আবহ তুলে ধরা হয়েছে। মৌ জানান, ভালো গল্প ও ভিন্নধর্মী চরিত্রের কারণেই নাটকটিতে কাজ করতে আগ্রহী হয়েছেন। নাসিম অরুণ চৌধুরীর নির্মাণশৈলীর প্রশংসা করেছেন। আর মৌয়ের সঙ্গে অভিনয়ের সুযোগকে দারুণ অভিজ্ঞতা হিসেবে উল্লেখ করেছেন তানভীর। শিগগিরই চ্যানেল আইয়ে নাটকটি প্রচার হবে।