‘রাম গাছের উপরে উঠে তীর ছুড়ছে। যুদ্ধবাজ নাকি?’ ফের রণবীরের ‘রামায়ণ’ নিয়ে আপত্তি

Share

নীতেশ তিওয়ারির ‘রামায়ণ’ নিয়ে ফের আপত্তি জানিয়েছেন অভিনেতা মুকেশ খন্না। ছবির ঝলকে রামের যুদ্ধের দৃশ্য দেখে তাঁর মনে হয়েছে, ‘মর্যাদা পুরুষোত্তম’ রামকে অনেকটা প্রচলিত অ্যাকশন নায়কের আদলে দেখানো হয়েছে। বিশেষ করে গাছে উঠে রামের তির ছোড়ার দৃশ্যটি নিয়ে আপত্তি জানান মুকেশ। তাঁর দাবি, রামায়ণ পড়া ও রামলীলা দেখার অভিজ্ঞতায় রামের যে ভাবমূর্তি তাঁর মনে তৈরি হয়েছে, ছবির এই উপস্থাপনা তার সঙ্গে মেলে না। মুকেশ আরও বলেন, রামকে শুধু বড় মাপের যোদ্ধা বা অ্যাকশন নায়ক হিসেবে দেখানো হলে তাঁর আপত্তি থাকবে। এর আগে ‘অ্যানিম্যাল’ ছবিতে রণবীরের চরিত্রের প্রভাব ‘রামায়ণ’-এ পড়তে পারে বলেও মন্তব্য করেছিলেন তিনি।