হলিউডের দুই বড় প্রযোজনা প্রতিষ্ঠান প্যারামাউন্ট ও ওয়ার্নার ব্রাদার্স একীভূত হয়ে নতুন যাত্রা শুরু করতে যাচ্ছে। আগামী ৬ অক্টোবর চুক্তিটি চূড়ান্ত হওয়ার কথা। নতুন যৌথ প্রতিষ্ঠানের নাম রাখা হয়েছে ‘স্কাইড্যান্স’। নতুন চেয়ারম্যান ও সিইও ডেভিড এলিসনের মতে, দুই স্টুডিওর ঐতিহ্য ও স্বতন্ত্র পরিচয় ধরে রেখেই এই একীভূতকরণ করা হচ্ছে। এর আওতায় এইচবিও ম্যাক্স, প্যারামাউন্ট প্লাস, সিএনএন, সিবিএস ও এমটিভির মতো বড় প্ল্যাটফর্ম ও চ্যানেল একই প্রতিষ্ঠানের অধীনে আসবে। ফলে ‘হ্যারি পটার’, ‘লর্ড অব দ্য রিংস’, ‘গেম অব থ্রোনস’, ডিসি, ‘মিশন: ইম্পসিবল’ ও ‘টপ গান’-এর মতো জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজিগুলোও একই করপোরেট ছাতার নিচে চলে আসবে।