হলিউডের প্রস্তাব পেয়েও কেন ফিরিয়ে দিলেন মালয়েশিয়ার এই অভিনেত্রী?

Share

হলিউডের একাধিক আকর্ষণীয় কাজের প্রস্তাব পেয়েও ফিরিয়ে দিয়েছেন মালয়েশীয় অভিনেত্রী চে পুয়ান সারিমাহ ইব্রাহিম। সম্প্রতি তিনি জানান, নেটফ্লিক্সের ‘ওয়েনসডে’ সিরিজে অভিনয়ের জন্য শর্টলিস্টে থাকলেও চুম্বনদৃশ্যের শর্তে রাজি হননি। একইভাবে নিকোল কিডম্যান অভিনীত ‘নাইন পারফেক্ট স্ট্রেঞ্জারস’ সিরিজেও চুম্বনদৃশ্য ও বিকিনি পরার শর্ত থাকায় সরে দাঁড়ান তিনি। সারিমাহর মতে, এটি প্রতিভার অভাব নয়, বরং ব্যক্তিগত মূল্যবোধের প্রশ্ন। অভিনয়ের পাশাপাশি মানুষের শরীর, মন ও আচরণ সম্পর্কে জ্ঞান বাড়াতেও আগ্রহী এই অভিনেত্রী।