গান, কবিতা ও নৃত্যে ছায়ানটের শরৎ বন্দনা

Share

গান, কবিতা ও নৃত্যের মধ্য দিয়ে বাংলার শরতের সৌন্দর্য তুলে ধরেছে ছায়ানট। শুক্রবার সকালে রাজধানীর মোহাম্মদপুরে সেন্ট জোসেফ হায়ার সেকেন্ডারি স্কুল প্রাঙ্গণে আয়োজিত এ অনুষ্ঠানে পাঁচটি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নেয়। রবীন্দ্রনাথ, নজরুলসহ বিশিষ্ট কবিদের গান ও কবিতা পরিবেশনার পাশাপাশি ছিল সম্মেলক নৃত্যগীত। আয়োজনের মাধ্যমে নতুন প্রজন্মের মধ্যে প্রকৃতির প্রতি ভালোবাসা জাগানো এবং প্রকৃতি সংরক্ষণের বার্তা দেওয়া হয়।