‘এভাবেও প্রেম আসে’, শুক্রবার দেখাবে চ্যানেল আই

Share

রোমান্টিক ও কমেডি গল্পের টেলিফিল্ম ‘এভাবেও প্রেম আসে’ প্রচারিত হবে চ্যানেল আইয়ে। আগামী শুক্রবার (১৬ অক্টোবর) দুপুর ৩টা ৫ মিনিটে এটি দেখতে পাবেন দর্শক।

ইমপ্রেস টেলিফিল্মের প্রযোজনায় সানজিদ খান প্রিন্সের পরিচালনায় টেলিফিল্মটি রচনা করেছেন পারভেজ ইমাম। এতে অভিনয় করেছেন প্রান্তর দস্তিদার ও নুসরাত আফরীন ইউমনা। আরও রয়েছেন আজম খান, হারুন রশীদ বান্টি, সিয়াম নাসিরসহ অনেকে।

পরিচালক জানান, সংকটময় পৃথিবীতে প্রেম ও সম্প্রীতির বার্তা তুলে ধরতেই নির্মাণ করেছেন টেলিফিল্মটি।